হোম > সারা দেশ > রাজশাহী

উপজেলা চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী বগুড়ার মীর শাহে আলম

সবুর শাহ্ লোটাস, বগুড়া

দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে এবার প্রতিমন্ত্রী পেয়ছে বগুড়াবাসী। বগুড়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম গতকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এ খবরে জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মীর শাহে আলম এক লাখ ৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদতুজ্জামান পান ৯৩ হাজার ভোট। স্থানীয় রাজনীতিতে তৃণমূলভিত্তিক সংগঠক হিসেবে পরিচিত মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি। তিনি ২০০৯ সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এর আগে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দেওয়া হলেও পরে মীর শাহে আলমকে প্রার্থী করা হয়। নির্বাচনি প্রচারে দলীয় নেতাদের জনসভা তার বিজয়কে ত্বরান্বিত করে।

বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব কম এসেছে। সর্বশেষ ১৯৯১ সালে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ বিরতির পর আবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেল জেলা।

বগুড়ার সাতটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। তাদের মধ্যে বগুড়া-৩ আসনে আবদুল মহিত তালুকদার ও বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টনও বিজয়ী হয়েছেন। তিনজনই এক সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মীর শাহে আলম বলেন, সংসদে গিয়ে দল ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বগুড়াকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টের নবনির্বাচিত কমিটির শপথ

বগুড়ায় রাইস মিল মালিককে নৃশংসভাবে হত্যা, ৩টি ট্রান্সফরমার লুট

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি বুলবুল

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন