হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সাংবাদিকের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার আমনুরা কেন্দুল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী একই উপজেলার ঝিলিম ইউনিয়নের লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে। তিনি ঢাকার একটি পত্রিকায় চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মেহেদী। কেন্দুল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে ডান হাত-পা কাটা অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীনর অবস্থায় বিকেলে তিনি মারা যান।

সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান বলেন, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা