হোম > সারা দেশ > রাজশাহী

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে এ মামলা করেন সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।

বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবীর কর্নেল ও এপিপি ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি হামিদুল ইসলাম দুলাল মামলার বরাদ দিয়ে বলেন, আমির হামজা বিরোধী দলীয় সংসদ সদস্য ও প্রভাবশালী ইসলামিক বক্তা। তার অসাধ্য কোনো কাজ নেই। তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খ্যাতি ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে পবিত্র জুমআর নামাজের খুৎবার পূর্বে আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আপাদদস্তক ইসলাম বিদ্বেষী বলে বক্তব্য প্রদান করেন।

আমির হামজার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ঐতিহ্য বিনষ্টসহ মানহানি করেছে। যাতে ক্ষতিগ্রস্থ ব্যক্তি সামাজিকভাবে দেশ-বিদেশে তার মানহানি হয়েছে। আমির হামজা মানহানিকর বক্তব্য প্রদান করে ১০০ কোটি টাকার মানহানিসহ সম্মানহানি করেছেন। যা দণ্ডনীয় অপরাধ করেছেন। আমির হামজার বিরুদ্ধে ৫০০ ধারায় অপরাধ আমলে গ্রহণ করে ডব্লিউ-এ ইস্যু করে গ্রেপ্তারের আবেদন করা হয়।

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত