হোম > সারা দেশ > রাজশাহী

বদলগাছীতে মাদকসহ র‌্যাবের হাতে আটক ৩

উপজেলা প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে মাদকসহ চারজনকে আটক করেছে র‍্যাব-৫ সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে তারা উপজেলার পশুরামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মাদকসহ চারজন কারবারিকে হাতেনাতে আটক করে বদলগাছী থানায় হস্তান্তর করে র‌্যাব।

আটককৃতরা হলো পশুরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র হোসাইন (২৯), একই গ্রামের ফরহাদের পুত্র সাহাদত হোসাইন (২০), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর গ্রামের মামুনুর রশিদের পুত্র ছামিউল হোসেন (১৯)।

র‍্যাব সদস্যরা জানান, তাদের কাছে ১৯৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাটল পাওয়া গেছে। মূল মাদক কারবারি হোসাইন নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে ছামিউল, সাহাদত ও রাসেলের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা সরবরাহ করতো।

থানার ওসি শাহজাহান আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ