হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ। অভিযানে চুরির সরঞ্জাম, চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শফিকুল ইসলাম (৩২), নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০), আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন চড়িয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোর চক্রের আরো কয়েক জন সদস্য পালিয়ে যায়। পরে তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চুরির সরঞ্জাম ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ওসি আসলাম শেখ জানান, গ্রেপ্তাররকৃত চোর চক্রের সব সদস্যকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলমান আছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি