হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

নিহত গনি মোল্লা

পাবনার ভাঙ্গুড়ায় আব্দুল গনি মোল্লা (৫৮) নামের এক নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত গনি মোল্লা ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বৃদ্ধমরিচ মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় বিয়ে পড়াতেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধমরিচ গ্রামের বদিউজ্জামানের ছেলে বখাটে শাহাদাতকে (২৫) আটক করেছে পুলিশ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার ডিউটিতে ছিলেন আব্দুল গনি। এসময় রাত সাড়ে ১২টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। ঘটনা জানার পর স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে আজ মঙ্গলবার সকাল ৯টায় মৃত্যু হয় তার।

আরও জানা যায়, এ ঘটনার আগে আটক হওয়া বখাটে শাহাদাত বরিশাল থেকে একটি মেয়েকে নিয়ে আসে। ওই রাতে মেয়েটির সঙ্গে তার বিয়ে পড়িয়ে দিতে নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে চাপ দেয়া হয় । এতে অস্বীকৃতি জানালে গনি মোল্লার ওপর ক্ষিপ্ত হয় শাহাদাত।

ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার