হোম > সারা দেশ > রাজশাহী

ঢাকার সঙ্গে ৩ জেলার বাস চলাচল বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

রাজশাহী অফিস

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের পর এবার বাস মালিকরাও পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে ।

শুক্রবার এই তিন জেলা থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। বৃহস্পতিবার রাতেই মালিকপক্ষ হঠাৎ বাস বন্ধের ঘোষণা দেয়। তারা জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে পরিবহন শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করেন। পরে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই মালিকরা বাস চলাচল বন্ধ করে দেন।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন