হোম > সারা দেশ > রাজশাহী

মহাস্থানে বৈশাখী মেলা ও ওরশ শুরু

বগুড়া অফিস

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে শুরু হলো বৈশাখী মেলা ও ওরশ মাহফিল। ওরশ মাহফিলে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।

বৃহস্পতিবার এ ওরশ মাহফিল আয়োজন করে মহাস্থান মাজার ও মসজিদ কমিটি। প্রতি বছরের মতো ওরশ মাহফিলে এবারও বসেছে মেলা। খাবার দোকান, খেলনা দোকান, মিষ্টি, দোকানসহ নানান ধরনের দোকান লক্ষ্য করা গেছে। দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।

ওরশ মাহফিলে আগত আকতারী বেগম বলেন, এবার মহাস্থানের আইনশৃঙ্খলার পরিবেশ ভালো। আমরা নিরাপদে ওরশ পালন করতেছি। রাত জেগে মসজিদে নফল নামাজ, জিকির ইবাদত করব।

মাজার মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম বলেন, ওরশে আসা মানুষদের নিরাপত্তার স্বার্থে কয়েকশ স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। এ বছর মেলার কোন উপকরণ রাখা হয়নি। ইসলাম শরিয়তের মধ্য দিয়ে ওরশ মাহফিল সম্পন্ন হবে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, আগত মুসল্লী ও দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষায় ৫ শতাধিক পুলিশ মাঠে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী, র‍্যাব ও গোয়েন্দা বিভাগের লোকজন সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মেলায় সকল প্রকার অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান