হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৬৬০ টন পেঁয়াজ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ৬৬০ মেট্রিক টন পেঁয়াজ। রোববার সন্ধ্যায় ২৩টি ট্রাকে করে এসব পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল হোসেন। তিনি জানান, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় গত বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির চন্দ্র ঘোষ বলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। ১৪ আগস্ট থেকে বাজারের দাম স্থিতিশীল রাখতে আবারও আমদানি শুরু হয়েছে।

জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউবার শহিদুল ইসলাম জানান, পেঁয়াজের দাম আর বাড়বে না, বরং কমবে। এতে ভোক্তারা স্বস্তি পাবেন। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, বর্তমানে সরকার প্রতি আমদানিকারককে মাত্র ৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। তিনি সরকারের কাছে আরও বেশি পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, তিনিসহ অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতির চেষ্টা করেও এখনো অনুমতি না পাওয়ায় হতাশ।

প্রসঙ্গত, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ১২ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের ঘোষণার পর প্রায় পাঁচ মাসের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়।

লালপুরে প্রতিপক্ষের ওপর হামলা, ফাঁকা গুলিবর্ষণ

নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

বগুড়া-৩ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন বগুড়ার ছয় এমপি

বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

রাজশাহীতে জয়ী-বিজিতদের মধ্যে সম্প্রীতির সুবাতাস

ভোটকেন্দ্রেই জন্ম হল সন্তানের, নাম রাখলেন খালেদা

নাম বদলে নতুন মোড়কে পুরোনো ফেনসিডিল

স্বামীর আদেশ অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ