হোম > সারা দেশ > রাজশাহী

‘শিবির মারা জায়েজ’ বলা সেই ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি

রাজশাহী অফিস

ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীতে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে গত শুক্রবার রাতে মহানগরীর বোয়ালিয়া থানায় এই জিডি করা হয়।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের করা এই জিডিতে বলা হয়, আহনাফ তাহমিদ অর্জন ফেসবুকে লেখেন, ‘শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কি না, সেটা নিয়ে ডিবেট হওয়া উচিত।’ এ পোস্টকে হুমকিমূলক উল্লেখ করে ছাত্রশিবির নেতারা উদ্বেগ প্রকাশ করেন।

অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম আহনাফ তাহমিদ অর্জন (২৩), রাজশাহী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের কর্মী।

এ ব্যাপারে তাহমিদ অর্জন বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। ক্যাম্পাসে শিবির আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে- এটা দেখে আমার খারাপ লেগেছে। তাই একটি পোস্ট দিয়েছিলাম। পরে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিন ভাই ফোন করে বলেন, এটি ঠিক হয়নি। তখন আমি পোস্ট সরিয়ে ফেলি।’

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ‘ছেলেটিকে আমি খুব একটা চিনি না। শুধু জানি সে ছাত্রদলের কর্মী। মহানগর ছাত্রদল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘জিডি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন