হোম > সারা দেশ > রাজশাহী

যমুনার চরে মহিষের বাথান থেকে চার খামারি অপহরণ

উপজেলা প্রতিনিধি, সারিয়াকান্দি (বগুড়া)

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে মহিষের বাথান থেকে চার খামারিকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী নাটোরের লালপুর উপজেলার মাহরকেরা গ্রামের বাসিন্দা সোহেল রানা (২৩)।

তিনি বলেন, সারিয়াকান্দি উপজেলার ১১ নং বোহাইল ইউনিয়নের বোহাইল চরে ১৬০টি মহিষ আটজন খামারি ৯ মাস ধরে লালন-পালন করছিলেন। হঠাৎ ১১ জুন রাত দেড়টায় ১০-১২ জনের অপহরণকারী দল এসে চারজনকে রশি দিয়ে হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলেন। তারা খাওয়া-দাওয়া শেষে বাথানের পাশে অস্থায়ী ছাউনিতে ঘুমাচ্ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই জোড়পূর্বক তাদের নৌকায় তুলে পশ্চিম দিকে কাজীপুর উপজেলার উদ্দেশে রওনা দেয়।

অপহৃতরা হলেন—নাটোর জেলার লালপুর উপজেলার বিলবারিয়া গ্রামের ইনছার মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫০), মোহাম্মদ মন্ডলের ছেলে মো. মফের মন্ডল (৪০), একই জেলার লালপুর উপজেলার চকবাদিকুলপাড়া গ্রামের মো. কুদ্দুস মন্ডলে ছেলে মো. মাসুদ মন্ডল (৩২), মো. মাজেদ মন্ডলের ছেলে মো. ফারুক মন্ডল (৪০)।

সোহেল রানা আরো বলেন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ১২ জুন দিবাগত রাত ১১টায় আমার মোবাইল ফোনে কথা বলার পরপরই কেটে দেয়।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, থানায় মামলা হলেও সিরাজগঞ্জ এলাকার নৌ-পুলিশ ঘটনার তদন্ত করে দেখছেন এবং অপহৃতদের উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

জেডএম

সিরাজগঞ্জের আদালতে মুফতি আমীর হামজার জামিন

নামমাত্র ভাড়ায় চলছে দোকান, রাজস্ববঞ্চিত পৌরসভা

পদ্মার চরে বন্দুকধারীদের রাজত্ব নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত