হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে নিখোঁজের এক দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ছোট যমুনা নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর তিশা মন্ডল (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারিপুর এলাকার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের বাজার এলাকার পুলক মন্ডলের বড় মেয়ে।

জানা যায়, গত সোমবার সকালে মা পুতুল মন্ডলের সঙ্গে গোপালগঞ্জ জেলায় নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল শিশু তিশা মন্ডল। বাড়ি থেকে বের হয়ে উপজেলার ইসবপুর ব্রিজের ওপরে অটোভ্যানের জন্য অপেক্ষা করছিলেন মা পুতুল মন্ডল। এমন সময়ে তিশা মন্ডল ব্রিজের পাশে ছোট যমুনা নদীর ঘাটে পা ধুতে গিয়ে অসাবধনাতাবশত ঘাট থেকে নদীতে পড়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘ সময়ে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রায় ৩০ ঘণ্টা পর তিশা মন্ডলের লাশ বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারিপুর এলাকার নদীতে ভেসে ওঠে। খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করেন থানার পুলিশ।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, সোমবার নদীতে পড়ে যাওয়ার পর মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে শিশুটির মা ও বাবা বিকেলে থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন