হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।

বুধবার সকাল সোয়া ৮টায় জেলা শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানায়, সকালে মার্কেট খোলার আগেই রাজশাহী স্টোরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়ে ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে সদর উপজেলার তিনটি, শিবগঞ্জের দুটি ও নাচোলের একটি মিলে মোট ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে চারটি দোকানের পুরো আসবাবপত্র ও পোশাক আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনের ধোঁয়ায় অন্তত আরও ৮-১০টি দোকানের ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এমএইচ

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন

কালভার্ট ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ

পদ্মা, যমুনা ও সুরমা নদীতে ভাঙন ভিটেমাটি হারিয়ে দিশাহারা মানুষ

বগুড়ায় গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা গ্রেপ্তার

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা