হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রীজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যায়।

নিহত মুক্তার হোসেন হীরার বাড়ি নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে, জীবন আলীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামে ও সাইফুল ইসলামের বাড়ি নাটোর সদর উপজেলার আলাইপাড়া গ্রামে বলে জানায় পুলিশ।

এমএইচ

তাড়াশে বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ভাঙচুর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জয়পুরহাটে বিএনপির ২ নেতাকে বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল