হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

জেলা প্রতিনিধি, নাটোর

জার্মান পর্যটক ক্রিল লেন্ডার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে এসে নাটোর রেলস্টেশনে ক্রিল লেন্ডার (১৮) নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ একটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ক্রিল লেন্ডার।

ভুক্তভোগী ক্রিল লেন্ডার জানান, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহার আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধাগামী একটি ট্রেনে নাটোরে পৌঁছান। নাটোর থেকে আরেকটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ কারণে তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।

তিনি বলেন, এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক তার কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। ওই যুবকের কথায় বিশ্বাস করে তিনি তার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ওই যুবক তার ল্যাপটপ ও ক্যামেরা থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর ক্রিল লেন্ডার নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী জার্মান পর্যটক রাত ৮টায় থানায় আসেন। পরে সব খুলে বলার পর তাকে সঙ্গে নিয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।

এআরবি

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন