হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে মাটি কেটে বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ্যভাবে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি ও পরিবহনের অপরাধে চারটি ডাম্পট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা এবং আটক ৪ ব্যক্তিকে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার তাড়াশ পৌর শহরের শোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ। দণ্ডপ্রাপ্তরা হলেন— নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন, গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসাহাক আলী, বড়াইগ্রাম উপজেলার সজীব সরকারের ছেলে মেহেদি হাসান এবং একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ জানান, কৃষিজমির উর্বর মাটি অবৈধ্যভাবে কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় চারটি ডাম্পট্রাকসহ চালকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড পরিশোধ না করায় তাদের প্রত্যেককে সাজা আরও ১০ দিন বাড়িয়ে মোট ২৫ দিন করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের তাড়াশ থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দ করা ট্রাকগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

মোংলায় নৌপুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

কলেজের নারী শিক্ষককে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় থানায় আটকে রাখার অভিযোগ

শ্রমিক দল-শ্রমিক ইউনিয়ন সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ

রাবিতে প্রথমবার সামাজিক বিজ্ঞান ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষক-শিক্ষার্থী

ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষে গুলি, ককটেল বিস্ফোরণ

শাজাহানপুরে ইট-বালু ব্যবসার দ্বন্দ্বে দিনদুপুরে যুবক খুন

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশু সহদোরের মৃত্যু

ইটভাটার তাপে পুড়ছে ফসল, বিপর্যস্ত কৃষকের স্বপ্ন