হোম > সারা দেশ > রাজশাহী

র‍্যাবের অভিযানে জালটাকাসহ কারখানার সন্ধান

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

র‌্যাব-১২, সিরাজগঞ্জ ও র‌্যাব-১৩, রংপুরের যৌথ অভিযানে গংগাচড়া উপজেলায় জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। এ সময় জাল নোট ও সরঞ্জামসহ মো. রুবেল মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে রংপুরের গংগাচড়া থানার চেংমারী এলাকায় অভিযান চালিয়ে রুবেলের বাড়ি থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে গত ২৯ মার্চ সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭শ’ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরে রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

চাঁপাই সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, আতঙ্কে খামারিরা

গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা

‘আপনি আর বেশি দিন নাই’ রাবি প্রভোস্টকে ছাত্রদল নেতা

রায়গঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু