হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ভাঙচুর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

ভেঙে দেওয়া সীমানা বেড়া। ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের তাড়াশে দিঘিসদগুনা এমএআর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমহলে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের বেড়া ভেঙে দেয় বলে জানা গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বেড়া ভেঙে দেওয়ায় বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের সম্পদ রক্ষায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক ও কর্মচারীরা বেড়ার ক্ষতিগ্রস্ত অংশ দেখতে পান।

এ ঘটনায় স্থানীয় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বেড়া দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম জানান, বিদ্যালয়ের বেড়া ভেঙে দেওয়ায় বিদ্যালয়ের অনেক ক্ষতি হয়েছে এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তাড়াশ থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, বিদ্যালয়ের সীমানা বেড়া ভাঙচুরের একটা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য আয়নুল হক জানান, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে তাড়াশ থানার পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচ

সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে বিএনপির ২ নেতাকে বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল