হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে হত্যা ও নাশকতা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মুক্তা (৩৮), আশেকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাফিউর ইসলাম ওরফে রাফি (২৯) এবং উপজেলার কৈগাড়ী এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী রিমন খান (২৭)।

গত শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ নভেম্বর নির্বাচন প্রতিহত করার বিক্ষোভ কর্মসূচিতে অতর্কিত হামলা, গুলি, বোমাবাজি ও যুবদল নেতা ফোরকান হত্যার অভিযোগে মামলা রয়েছে।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা হত্যা ও নাশকতা মামলার আসামি। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা