হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান।

বুধবার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে মিজানুর রহমান উল্লেখ করেন, নির্বাচিত হলে তিনি প্রধানত ১১টি খাতের আওতায় ৫৫টি চিহ্নিত বিষয় বাস্তবায়নে কাজ করবেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত ও নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন তিনি।

ইশতেহারে আরও গুরুত্ব দেওয়া হয় পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশে। পাশাপাশি মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, রহনপুর পৌর আমির ডাবলু এবং জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার