হোম > সারা দেশ > রাজশাহী

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড়ে মানববন্ধন থেকে ভূমিদস্যু খ্যাত শাহ আলম ওরফে কাজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বদিউর রহমান, আব্দুল মতিন, তুহিন, জোসনা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু খ্যাত শাহ আলম ওরফে কাজল ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি দখল করে আসছে। বাধা দিলে জমির প্রকৃত মালিকদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা ও হামলা করে হয়রানি করছে।

বক্তারা জমি দখলকারী ভুয়া ক্যাপ্টেনের তদন্তপূর্বক বিচার দাবি করেন। তারা আরও বলেন, গোমস্তাপুর থানার এএসআই সাইদুরের সাথে যোগসাজশ করে এসব অপকর্ম করেন শাহ আলম ।

বক্তারা অভিযোগ করেন, শাহ আলম চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকায় শরিফুল ইসলামের ৭ কাঠা, রোকনের সাড়ে ১৩ কাঠা, জোসনা বেগমের ২ কাঠা, আব্দুর রাজ্জাকের ৯ কাঠা এবং বাঘমারার তুহিনের সাড়ে ৩ কাঠা জমি দখল করেছন।

এ বিষয়ে শাহ আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার জমি দেখাশোনার দায়িত্বে থাকা তাজেমুল হক বলেন, আমার ভাগনে ক্যাপ্টেন পরিচয় দেয়না, লোকে তাকে ক্যাপ্টেন বলে ডাকে। কাগজপত্রের (দলিলপত্র) আছে বলেই এসব জমি দখলে নেয়া হয়েছে। জোরপূর্বক দখলের ঘটনা নেই।

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

ঈশ্বরদীতে আগুনে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

রাজশাহীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধে জামায়াত নেতা হত্যায় গ্রেপ্তার ২