হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় যে মাদরাসা থেকে কেউ পাস করেনি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এবার দাখিল পরীক্ষায় মাগুড়া দাখিল মাদরাসা থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ মাদরাসা থেকে ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই অকৃতকার্য হয়েছে।

এছাড়া উপজেলার লতিফা আয়শা দাখিল মাদরাসা থেকে ২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১জন কৃতকার্য হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ১৯৭৬ সালে মাগুড়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে মাদরাসাটি এমপিওভুক্ত হয়। বর্তমানে মাদরাসাটিতে শিক্ষার মান নেই বললেই চলে। শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমছে। পাঠদানে শিক্ষকদের কোনো আগ্রহ নেই।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার সুপার মো. জাকির হোসেন বলেন, রেজাল্ট খারাপ। আমরা ভালো নাই। গ্রাম এলাকার প্রতিষ্ঠান ছেলে-মেয়েরা পড়তে চায় না।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন