হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে নুরমোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সরাইদহ (উত্তরপাড়া) গ্রামে খেলাধুলার সময় সাপের কামড়ে আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর মোহাম্মদ উপজেলার সরাইদহ (উত্তরপাড়া) গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি ঘরের খামারে খেলতে গিয়ে সেখানে থাকা একটি বিষধর সাপ শিশুটির ডান হাতের কবজিতে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর চাচা আব্দুল মালেক বলেন, খেলার সময় ঘরের একটি গর্তে হাত দিলে সাপ শিশুটির ডান হাতের কবজিতে কামড় দেয়। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, ‘সাপে কামড়ানোর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়। পরে তার মৃত্যুর খবর পেয়েছি।’

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, ‘সাপের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছি। এটি একটি দুর্ঘটনা। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকালমৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এমএইচ

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ