হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় বিদেশি অস্ত্র-মাদক জব্দ, আটক ৪

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ বেশ কিছু মাদকদ্রব্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) বিভিন্ন সময়ে পাবনা সদর উপজেলার কাশিপুর, হেমায়েতপুর মালিথাপাড়া ও মোহরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হয়।

এদিন বিকালে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন পাবনা সদরের দোহারপাড়া এলাকার মৃত শেখ ফরিদের ছেলে জাহিদ হাসান রানা (৩৩), হেমায়েতপুরের মালিথাপাড়া এলাকার এস এম আজমের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), কিসমত প্রতাপপুর এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল রানা (৪১) ও মোহরপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে রাসেল হোসেন (৪৫)।

জব্দকৃত অস্ত্র-মাদকের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ৪ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম হেরোইন ও একটি বিদেশি শটগান ও পাঁচ রাউন্ড গুলি।

পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বলেন, পাবনা ডিবির ওসি হাসান বাসিরের নেতৃত্বে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রানাকে আটকের পর তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া একই টিম হেমায়েতপুর মালিথাপাড়া এলাকায় এস এম আজমের মালিকানাধীন পুকুরের টিনের ঘরে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও আব্দুল রানাকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি সচল বিদেশি ৭.৬৫ পিস্তল, ওই পিস্তলের দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড ৭.৬৫-এর তাজা গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

অপরদিকে ডিবির এস আই (নি.) বেনু রায়ের নেতৃত্বে একটি টিম পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামের সুতার কারখানার পিছনে অভিযান চালিয়ে রাসেল হোসেনকে আটক করে। পরে ঘরের তোশকের নিচ থেকে জব্দ করা হয় একটি বিদেশি ১২ বোরের তুরস্কের তৈরি শর্টগান এবং পাঁচ রাউন্ড শর্টগানের গুলি।

পুলিশ সুপার আরো জানান, এসব ঘটনায় পাবনা সদর থানায় পৃথক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আটক চারজনকে মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান