হোম > সারা দেশ > রাজশাহী

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গৌরীপুর এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা।

রোববার সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎স্থানীয়দের অভিযোগ, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রাইহান কাওসার সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে তারা দাবি করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় এবং ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লাগে বলে জানান তারা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরীপুর এলাকার গ্রাম প্রধান নাদিমুল ইসলাম, সাবেক গ্রামপ্রধান খোস মোহাম্মদ, কাউয়া ভাসা মসজিদের ইমাম ছামাউন ইসলাম, কলেজছাত্র নাজির হোসেনসহ অন্যরা। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎অভিযুক্ত শিক্ষক আবু রাইহান কাওসারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন