হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রী-কন্যাসহ ফেন্সিডিল ব্যবসায়ী আলম সেনাবাহিনীর হাতে আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সিউজগাড়ি পাল পাড়ায় স্ত্রী ও কন্যাসহ ফেন্সিডিল ব্যবসায়ী আলমকে আটক করেছে সেনাবাহিনী। তবে আলমের ছেলে নয়ন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বুধবার এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, অনেক বছর ধরেই ফেন্সিডিলের ব্যবসা করে আসছেন আলম। অবৈধ ব্যবসা করে বর্তমানে দুজন স্ত্রী ও তিনটি বাড়ি রয়েছে আলমের। আলমের সঙ্গে এলাকার অনেকেই ব্যবসায় জড়িত। তারা বাদুরলা, চকসুএাপুর, সেউজ গাড়ি, চেলোপাড়া ও কামারগাড়ীতে অবস্থান করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির আমার দেশকে বলেন, অভিযান চালিয়ে আলমসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হবে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন