হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ. লীগ নেতা দুলুর ছেলে ও ভাতিজা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমানের ছেলে এবং ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আসাদুর রহমান দুলুর ছেলে মাহরুখ আল রুহান ওরফে অরিত্র এবং দুলুর ভাতিজা আবরিম ইবনে আতাউর রহমান বাবু। তাদের মধ্যে অরিত্র নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বাবু নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গত বছরের ১১ নভেম্বর দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামিদের। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি