হোম > সারা দেশ > রাজশাহী

হাসপাতালের ঠিকাদারি সিন্ডিকেট অপসারণের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের পুরোনো ঠিকাদারি সিন্ডিকেট অপসারণ এবং বিগত সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুই ঠিকাদারকে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল। তিনি বলেন, বিগত সরকারের আমলে যারা অনৈতিক সুবিধা নিয়েছে, এখনো সেই অর্থ জোগানদাতারা হাসপাতালে সক্রিয় এবং বহাল তবিয়তে রয়েছে। দীর্ঘদিন ধরে একই গোষ্ঠী এখানকার ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। ক্ষমতার পটপরিবর্তন হলেও তারা তাদের ব্যবসা অব্যাহত রেখেছে এবং এখান থেকে অর্জিত অর্থ বর্তমানে অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যয় করছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদল নেতা নুর আলম হক খোকন ও মাসুদ রানা প্রমুখ।

এর আগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাসপাতালের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমই

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

দেশে নতুন নৈরাজ্যের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে: নাটোরে হুইপ দুলু

কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

খেজুরের গুড় ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ

বিএনপি-আ.লীগ সংঘর্ষে গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ