হোম > সারা দেশ > রাজশাহী

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের মিছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান

রাজশাহী অফিস

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রমজান এলেই এক শ্রেণির অসাধু সিন্ডিকেট ও মজুদদার চক্র কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায়। জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে এখনই কঠোর বাজার মনিটরিং এবং সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সকাল ১০টায় নগরীর জাদুঘর মোড় থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নেতা-কর্মীরা রমজানকে স্বাগত জানিয়ে শ্লোগান দেন। মিছিলটি আলুপট্টি মোড় হয়ে নগরীর ব্যস্ততম জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি ইমরান নাজির বলেন, রমজান হলো আত্মসংযম ও সহমর্মিতার মাস। অথচ দুর্ভাগ্যের বিষয়, মুসলিমপ্রধান এই দেশে রমজানকে কেন্দ্র করেই এক শ্রেণির ব্যবসায়ী মজুদদারির মাধ্যমে মুনাফা লোটে। এই অপসংস্কৃতি রমজানের শিক্ষার পরিপন্থী। চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে অবশ্যই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং মজুদদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা এখন সময়ের দাবি।

বক্তারা ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের কথা স্মরণ করে তাদের মুক্তি ও শান্তির জন্য দোয়া করেন।সমাবেশ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

সমাবেশে মহানগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা

একসঙ্গে উচ্চশিক্ষা-বিয়ে, বিসিএস ক্যাডারও হলেন একই ব্যাচে

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী