হোম > সারা দেশ > রাজশাহী

মোবাইল ফোনের অভিমানে তরুণীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মায়ের কাছে টাচ মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে জিনিয়া সুলতানা জুঁই (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সামজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিনিয়া সুলতানা জুঁই ওই গ্রামের জহুরুল ইসলাম ও বীনা খাতুনের মেয়ে।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জিনিয়া তার মায়ের কাছে একটি টাচ মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিলেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেটি সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে জিনিয়া নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় তার মা পাশের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন।

বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির মূল গেটের সিলিংয়ের ওপর রাখা রসুন আনতে গিয়ে তার মা ঘরের কাঠের তীরের সঙ্গে মেয়েকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে লাশ নিচে নামান।

খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের প্রতি অভিমান থেকে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি