হোম > সারা দেশ > রাজশাহী

আচরণবিধি লঙ্ঘনে নওগাঁ-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (পোরশা) বিচারক মো. মমিনুল হক এই নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ফজলে হুদা বাবুল নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী। তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ভোট চেয়ে পোস্টার ও ভিডিও প্রচার করছেন। গত ১২ জানুয়ারি বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফজলে হুদা বাবুলের কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কেন আপনার (ফজলে হুদা বাবুল) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. মমিনুল হক এর কার্যালয়ে সশরীরে/প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য/ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

এ সংক্রান্ত বিষয়ে নওগাঁ-৩ আসনের বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গের ফেসবুক পেজ কখনো তারা নিজেরা নিয়ন্ত্রণ করেন না। ওইসব ভিডিও কে, কীভাবে শেয়ার করেছে, সেটা আমার জানা নেই। এ ধরনের ভিডিও অনেক আগের। এসব ভিডিও প্রায় সকল প্রার্থীর রয়েছে। আমি নিজে নির্বাচনি কোনো প্রচারণা করছি না। শোকজের জবাব আদালতে হাজির হয়ে দিবো এবং সহযোগিতা করবো।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার