সারিয়াকান্দিতে মিম আক্তার নামে এক গৃহবধূ স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করে খুন করা হয়। তার স্বামীর নাম ওমর আলী রুবেল। তিনি এলাকার একটি কারখানায় কাঠমিস্ত্রি কাজ করেন ।
উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। একই ইউনিয়নের গাছবাড়ী গ্রামে পাঁচ বছর পূর্বে ধলু প্রামাণিকের মেয়ে মিম আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন তিনি । ঈদের আগের দিন প্রথম স্ত্রী বাপের বাড়িতে যাওয়ার পরপরই দ্বিতীয় স্ত্রী মিম (২৩)কে অনুরূপ বাপের বাড়িতে যাওয়ার জন্য চাপ দেয়।
কিন্তু মিম রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনা স্থানে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঈদের দিন দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান এই ঘটনা নিশ্চিত করেছেন।
এমএইচ