হোম > সারা দেশ > রাজশাহী

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নির্মল চন্দ্রের ছেলে।

বৃহস্পতিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে স্টেশন সংলগ্ন রেললাইনের ওপর ঘোরাফেরা করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় পলাশ ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন