হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতাকে হাতুড়ি পেটা মামলায় জামায়াত নেতা আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করায় পৌর জামায়াত নেতা হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ এলাকা থেকে পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে আটক করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় জামায়াতের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতার ভাই আব্দুর রাজ্জাক শুক্রবার রাতে মামলাটি করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বিএনপির নেতা আজাদের উপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে জামায়াত নেতা হাফিজকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এদিকে বিএনপি নেতা আজাদের উপর হামলায় জড়িত জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে।

উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজি স্ট্যান্ড ইজারা নিয়ে বিএনপি নেতা আজাদের সঙ্গে জামায়াত নেতাদের বিরোধের জেরে শুক্রবার দুপুরে উল্লাপাড়া মডেল থানার সামনে বিএনপি নেতার উপর হামলার ঘটনা ঘটে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়। এঘটনায় উল্লাপাড়ায় জামায়াত-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এমএস

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন