হোম > সারা দেশ > রাজশাহী

ফাঁসির আসামি হয়েই হাসিনাকে দেশে ফিরতে হবে: রফিকুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, (শাহজাদপুর) সিরাজগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল ফ্যাসিবাদী শক্তি। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ। শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিরা পালিয়ে গেছে। তাদের দেশে ফিরে আসার আর সম্ভাবনা নেই। ফিরলেও ফাঁসির আসামি হয়ে ফিরতে হবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের উদ্যোগে এর আয়োজন করা হয়।

রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারের ভেতরে-বাইরে থাকা দোসরদেরও চিহ্নিত করতে হবে। দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ মানুষের নেতৃত্ব চায়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মো. শহিদুল ইসলাম প্রমুখ।

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ