হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট আসনে ২০১৮ সালে সংসদে যাওয়া বিএনপির ঘোষিত প্রার্থী সাবেক এমপি আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তারিক আহমেদের সমর্থকদের আয়োজনে গোমস্তাপুর উপজেলার রহনপুর খোয়াড় মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লুইসগেট এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও ২০১৮ সালে আ.লীগের রাতের ভোটে দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মশাল মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আমিনুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন উপজেলায় তিনটি মশাল মিছিল, কয়েকটি বিক্ষোভ মিছিল, তিনটি সমাবেশ ও রেলপথ অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম