হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অশ্রুসিক্ত হাজারো মানুষ

সবুর শাহ লোটাস, বগুড়া

তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর চল্লিশ দিন উপলক্ষে গাবতলির বাগবাড়ি “জিয়া বাড়ী”তে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত হয়ে বেগম জিয়ার জন্য দোয়া করেছেন ।

এই দিনটি উপলক্ষে দোয়ার আয়োজন করে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান জামান তালুকদার লালু। দুপুর থেকেই বাগবাড়ির শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে মাঠ পরিপূর্ণ হয়ে যায়। বাদ আছর আনুমানিক ২০ হাজার লোকের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হামিদুল হক। দিনব্যাপী ওই এলাকায় মাদ্রাসা এবং স্থানীয়ভাবে কোরআন খতম দেওয়া হয়।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদুল তালুকদার জয়, প্রকৌশলী রোকন তালুকদার, সাইদুজ্জামান তালুকদার বিজয় , অধ্যক্ষ আব্দুল বারী, আসাদুজ্জামান অটল।

তালুকদার লালু বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি ও আমাদের প্রিয় দেশনেত্রীকে এই এলাকার মানুষ সারাজীবন মনে রাখবে।

এই এলাকার মানুষের সাথে বেগম জিয়ার সম্পর্ক ছিল আত্মার। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখতেন, এখন সেই দায়িত্ব তার পুত্র তারেক রহমানের উপর।

গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, প্রাইভেটকারসহ তরুণী আটক

শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

রাসিক প্রশাসক ও প্রকৌশলীর ফ্রান্স সফর স্থগিত

মাদক বিক্রির অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

সড়কবাতি দেখতে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

শিবগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, সড়ক অবরোধ