হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে শিশু শ্রমিকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর শহরের আলাইপুর এলাকার একটি ফার্নিচার কারখানার শিশু শ্রমিক ইয়াসিনের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মারকাজ মসজিদের পিছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। নাটোর শহরের সুপার ফার্নিচার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো সে।

আরেক শ্রমিক মোহাম্মদ অন্তর জানান, কয়েক দিন ধরে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না।

সকালে অন্য শ্রমিকরা কারখানায় কাজে এলেও ইয়াসিন না আসায় বাড়িতে গিয়ে বারান্দার ডাপের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা