হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে দুর্ধর্ষ চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে এক মসজিদের ইমামের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপ, টেলিভিশনসহ আনুষঙ্গিক জিনিসপত্র। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী ইমাম।

ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শেরশাহ রোড এলাকায়। ভুক্তভোগী ইমাম মো. আবু সাঈদ ঈশ্বরদীর আলহাজ মোড় জামে মসজিদের ইমাম ও খতিব।

আবু সাঈদ জানান, শুক্রবার (৭ জুন) দুপুরে তিনি পরিবারসহ নাটোরের নিজ গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে যান। বাসায় তালা দিয়ে বাড়ি ছাড়েন তিনি। রোববার সকাল ১০টার দিকে ফিরে এসে দেখেন বাসার মূল ফটকের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। বাসার আলমারি খোলা, আর তাতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রীসহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে।

তিনি আরও বলেন, চোরেরা বাসার পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং শয়নকক্ষের দরজা ভেঙে চুরি করে।

চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে ১ ভরি ২ আনার স্বর্ণের চাপমালা (মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা), ৬ আনার কানের দুল (মূল্য ৫৪ হাজার টাকা), ১ ভরির রুলী বালা (মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা), ৬ আনার দুটি স্বর্ণের আংটি (মূল্য ৫৪ হাজার টাকা), নগদ টাকা ৩ লাখ ৫০ হাজার টাকা, একটি এলজি ল্যাপটপ (মূল্য ৪৫ হাজার টাকা), ৩২ ইঞ্চির ওয়ালটন এলইডি টিভি (মূল্য ৪০ হাজার টাকা), আসবাব ও পোশাকসহ আনুষঙ্গিক সামগ্রী (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা)।

সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানান ইমাম আবু সাঈদ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা