হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ‘জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে’-এ বিষয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দু'দিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা হয়।

বুধবার (২৯ এপ্রিল) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে বিতর্কে অংশ নেয়।

এতে মমতা-মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও অষ্টমনিষা হাসিনা-মোমেন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাবরিনা সুলতানা সীমু।

এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহিদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও বিশিষ্ট ব্যবসায়ী একেএম হানিফ বাবলু।

প্রতিযোগিতায় মডারেটর-এর দায়িত্বপালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমিও।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মলয় কুমার দেব। পরে বিজয়ী দলসহ অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু জানান, সমাজ থেকে দুর্নীতি নির্মূলের লক্ষে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার জন্য প্রতিবছরের মতো এই আয়োজন করা হয়।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার