হোম > সারা দেশ > রাজশাহী

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অটোরিকশা চালক আসাদুল হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মনির হোসেন, শাহজাহান আলীর ছেলে আনছার আলী এবং হাবিবুর রহমানের ছেলে আব্দুল বাছেদ।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিহত আসাদুল পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত তিনি সিএনজির মালিকের কাছে জমা না দেওয়ায় সিএনজির মালিক আব্দুর রহমান ও পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরের দিন ১৭ ফেব্রুয়ারি ধুকুরিয়া গ্রামে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় চৌকিদার শ্রী শুকুমার চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা সিএনজি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে সিএনজিটি ভাড়া নেন। পরে তারা চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান।

এমই

মোস্তাফাপুর দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের নতুন কমিটি, বিনা খরচে দাফন পাবেন যেকোনো মুসলিম

সার না পেয়ে চার শতাধিক কৃষকের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

চাটমোহরে গোডাউন ভেঙে সার লুট, মাইকিং করে ফেরৎ চাইলেন প্রশাসন

রামেক হাসপাতালের মেঝেতে দুই হাজারের বেশি রোগী

ক্ষেতলালে ১৯ মামলার আসামি সেই ডাকাত গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা

নাটোরে এমপির জনসভায় বোমা আতঙ্ক

রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: রাবি শিবির সভাপতি

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম