হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ১০ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ফাহিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যা ৬টার দিকে ফাতেমা খাতুন তার দেবর সাগর, ননদ সানোরা ও ছেলে ফাহিমকে নিয়ে শেরপুর বাসস্ট্যান্ডে যান ফুচকা খেতে। সেখানে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে ফাতেমা রাগ করে একা বাড়ির দিকে রওনা দেন। পেছনে দৌড়ে আসা ফাহিম মায়ের নাগাল না পেয়ে পথ হারিয়ে ফেলে।

রাত ৮টার দিকে ধুনট মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা ফাহিমকে খুঁজে পান। শিশুটির পরিচয় শনাক্ত করতে তারা এলাকায় প্রচার চালান এবং পরে নিশ্চিত হয়ে ফাহিমকে তার বাবা গাড়ীদহ কুঠির ভিটা এলাকার মো. রাজুর কাছে হস্তান্তর করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সবসময় জনগণের নিরাপত্তায় কাজ করে। শিশুদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক।ফাহিমকে ফিরে পেয়ে তার পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন