হোম > সারা দেশ > রাজশাহী

গলায় লিচুর বিচি আটকে সাত মাসের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় গলায় লিচুর বিচি আটকে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হোসাইন ওই গ্রামের মাসুদ রানার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে বাড়ির আঙিনায় প্রতিবেশি ছোটো ছেলে-মেয়েরা লিচু খাচ্ছিল। এসময় সেখানে বসে থাকা শিশু হোসাইন একটি লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। এতে সে ছটফট করে জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি টের পেয়ে শিশুটির বাবা হাত দিয়ে গলা থেকে লিচুর বিচিটি বের করেন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক বলেন, শিশুটিকে স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। লিচুর বিচি শ্বাস নালিতে আটকে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে।

ওসি জানান সাফিউল আযম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

জেডএম

স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান

বড়াইগ্রাম পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিরাজগঞ্জে দুই হেরোইন কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড

রুয়েটে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পত্নীতলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

বাগাতিপাড়ার বাতাসে লিচুর মিষ্টি সুবাস, চাষিদের আশা বাম্পার ফলনের

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চীনা চিকিৎসক দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর লাইভ ভিডিও ভাইরাল