হোম > সারা দেশ > রাজশাহী

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পরিবারের সবাই নিহত

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পরিবারের সবাই নিহত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় একই পরিবারের সবাই নিহত হন।

নিহতরা হলেন চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল রানা (৩২), সোহেলের স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সোহেল।

ওসি আরো জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন