হোম > সারা দেশ > রাজশাহী

কর্তব্যরত অবস্থায় এসআইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় হার্ট অ্যাটাকে আব্দুল আলিম নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল আলিম পুলিশ লাইনসে কর্মরত ছিলেন তিনি। এসময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কক্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, বিকেলে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় অবস্থা গুরুতর হওয়ায়, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে তাকে রামেক হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানিয়েছেন, এক পুলিশ সদস্য হার্ট অ্যাটাকের পর প্রথমবার হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিছু সময় পরে তাকে পুনরায় হাসপাতালে আনা হলে তিনি মারা যান।

রাজশাহীর দাওকান্দি কলেজের অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি

স্ত্রী তালাক দেওয়ায় শরীরে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

বগুড়ায় পেঁয়াজের ফলন ভালো হলেও দাম পাচ্ছেন না চাষিরা

লালপুরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০, সড়ক অবরোধ

নকল দুধ তৈরি, ৬ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

গুরুদাসপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

জ্বালানি তেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক, সচেতনতার অভাবে বাড়ছে বিপদ