হোম > সারা দেশ > রাজশাহী

পোরশা সীমান্তে বাংলাদেশি রাখালকে গুলি চালিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

পোরশা সীমান্ত

নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত ইব্রাহিম সীমান্তের রোদ গ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে। ইব্রাহিমের প্রতিবেশী মতিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে গরু চরাতে সীমান্ত এলাকায় যান ইব্রাহিম। এ সময় বিএসএফ সদস্যরা

তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার লাশ উদ্ধার করা হয়নি।

পোরশা সীমান্তের নিতপুরের ২২৬নং পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করছেন।

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন

কালভার্ট ধসে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ

পদ্মা, যমুনা ও সুরমা নদীতে ভাঙন ভিটেমাটি হারিয়ে দিশাহারা মানুষ