হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

বগুড়ার গাবতলীতে বাড়ির পাশ থেকে এক ট্রাক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম (৪০) একই গ্রামের জামাত উল্লাহ জামোর ছেলে।

জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে সোন্দসবাড়ী তেলের পাম্পে তার ব্যবসার পার্টনারদের সঙ্গে হিসাব শেষে বাড়ি ফেরেন সাইফুল ইসলাম। পরদিন রোববার ভোরবেলা বাড়ির পশ্চিমে ৫০ ফুট দূরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

গাবতলী মডেল থানার ওসি আনিসুর রহমান আনিস বলেন, সাইফুল ইসলামকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাতে হত্যা করা করা হয়েছে। তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি