হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে মুদি দোকানের বিদ্যুৎ বিল ১৩ লাখ ৫৩ হাজার!

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে আ. হাকিম নামে এক মুদি দোকানদারের এক মাসের বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এই অস্বাভাবিক বিল দেখে তিনি হতবাক হয়ে যান।

ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে। দোকানদার তালম খাসপাড়া গ্রামের বাসিন্দা মো. নজিবর রহমানের ছেলে।

জানা গেছে, গত রোববার তার কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ -এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যুতের একজন বিলিং সহকারী। কাগজ হাতে নিয়ে তিনি দেখতে পান তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা।

দোকানদার আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যুতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান। পরে তাড়াশ জোনাল অফিস থেকে এক লোক বিলের কপি সংশোধন করে দিয়ে গেছেন।

তাড়াশ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামসুজ্জামান বলেন, এটি মূলত প্রিন্ট মিসটেক। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দেয়া হয়েছে।

তবে তাড়াশ জোনাল অফিসের মাধ্যমে এ ধরনের ভুতুড়ে বিল দিয়ে বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী তাড়াশ সদরের আলেয়া খাতুন ও মো. রফিকুল ইসলাম।

গুরুদাসপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

জ্বালানি তেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক, সচেতনতার অভাবে বাড়ছে বিপদ

তাড়াশে মাটি কেটে বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

মোংলায় নৌপুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

কলেজের নারী শিক্ষককে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় থানায় আটকে রাখার অভিযোগ

শ্রমিক দল-শ্রমিক ইউনিয়ন সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ

রাবিতে প্রথমবার সামাজিক বিজ্ঞান ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষক-শিক্ষার্থী