হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে উভয়ের পরিবার থেকে কেউ এ মৃত্যুর ঘটনায় কোনো তথ্য দিতে বা কথা বলতে রাজি হননি। এমনকি থানা পুলিশেও কোনো অভিযোগ করা হয়নি।

মৃতরা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (৩২)। দুজনই স্থানীয় একটি ব্যান্ড সাউন্ড প্রতিষ্ঠানের সদস্য। একই সঙ্গে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ করা হয়েছে। কোথা থেকে, কীভাবে, কী মদ খেয়ে তারা মারা গেল, তা তদন্তের পর বলা যাবে।

ওসি জানান, একজনের লাশ হিন্দু হওয়ার কারণে সৎকার করেছেন পরিবারের সদস্যরা। অপরজনের লাশ থানায় আনা হয়েছে। তবে এখনো মৃত্যুর বিষয়ে কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন বলেন, মৃত্যুর আগে তাদের একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে আনা হয়। একজন হাসপাতালে মারা গেলে তার লাশ স্বজনরা নিয়ে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই দুজন একটি অনুষ্ঠান শেষে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যের অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চীনা চিকিৎসক দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর লাইভ ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে পূর্বশত্রুতার জেরে বৃদ্ধকে হত্যা

২২ মে থেকে নওগাঁয় আম সংগ্রহ শুরু

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড

ঈশ্বরদীতে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ