হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে খানাখন্দে ভরা সড়ক, বাড়ছে জনদুর্ভোগ

আবু জাহের, শেরপুর (বগুড়া)

দীর্ঘ ১৭ বছর সংস্কারবিহীন আর টানা বৃষ্টিতে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের একমাত্র সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কটিতে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জমে থাকে কাদা ও দুর্গন্ধযুক্ত পানি। ফলে চরম দুর্ভোগে পড়ে প্রায় ২৫ হাজার গ্রামবাসী।

সরেজমিন গিয়ে দেখা যায়, কাদাপানিতে তলিয়ে থাকা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।

ওই সড়ক দিয়েই এলাকার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। পিচ উঠে গিয়ে কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের।

স্থানীয়রা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বর্ষা মৌসুম শুরু হতেই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে গেছে। গ্রামের একমাত্র কমিউনিটি ক্লিনিকেও রোগীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও প্রসূতি রোগীরা স্বাস্থ্যসেবা নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বর্ষায় একই দুর্ভোগের চিত্র দেখা গেলেও সড়কটি সংস্কার করা হচ্ছে না। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি।

উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ জানান, রাস্তাটি দ্রুত সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায়। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

লালপুরে অটোরিকশার ধাক্কায় নিহত ১

লালপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লালপুরে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

চাটমোহরে বজ্রপাতে আরও এক কৃষকের মৃত্যু

নিয়ামতপুরে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

ঈশ্বরদীতে রহস্যজনক বিষক্রিয়ায় অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

চাটমোহরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চালকের হাত-পা ও চোখ বেঁধে ভ্যান ছিনতাই

মহাসড়কের পাশে পাথরের ব্যবসা, ঝুঁকিতে যান চলাচল

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত